Dhaka ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কঁচা নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে ভেসে পড়া ৫০ থেকে ৬০ জন জেলা ইজতেমাগামী যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, বেকুটিয়া সেতুর দক্ষিণে পাঙ্গাশিয়া এলাকায় ইজতেমাগামী ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ট্রলারটি মাঝনদীতে বিপাকে পড়ে।

খবর পাওয়ার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে নৌ পুলিশ। ট্রলারের চালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত হওয়ার পর কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ‘আল্লাহর দান’ নামের একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে বিপদে পড়া সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। রাত ১২টা ৩০ মিনিটের দিকে তাঁদের বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরে অবস্থিত নির্ধারিত ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া যাত্রীরা নিরাপদে ইজতেমায় অংশ নেন।

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. আরমান হোসেন বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। ট্রলারচালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অবস্থান নিশ্চিত করি। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল্প ট্রলারের মাধ্যমে বিভিন্ন বয়সী ৫০-৬০ জন ইজতেমাযাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।”

এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

Update Time : ০৫:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬