Dhaka ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার সাতক্ষীরায় ১৯০ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক সাতক্ষীরার পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই রাতের নৌভ্রমণ, দুর্ঘটনার ঝুঁকিতে দর্শনার্থীরা সাতক্ষীরায় হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির প্রস্তাবিত কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরায় দুর্গাপূজা উপলক্ষে ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাবেক কাউন্সিলর সাগর কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযান, সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস সাতক্ষীরায় ৩৮ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় জোরদারের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬