Dhaka ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ছুটির দিনে জনসমুদ্রে পরিণত গুড়পুকুর মেলা, নৌকায় উঠতে দীর্ঘ সারি

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

দুই বছর পর ফিরে আসা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলায় শনিবার (৩ অক্টোবর) ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও শিশু-কিশোরদের নিয়ে মেলায় আসতে শুরু করেন হাজারো মানুষ। বিকেলের পর ভিড় আরও বেড়ে গেলে মেলা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়কেও মানুষের ঢল নামে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট এবং অনেক স্থানে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়ে।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কজুড়ে বসা মেলার বিভিন্ন স্টলে ছিল ক্রেতাদের সরব উপস্থিতি। বিশেষ করে প্রসাধনী, অলংকার, কসমেটিকস, চুড়ি, গহনা ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানগুলোতে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে শিশুদের প্রধান আকর্ষণ ছিল নাগরদোলা, ঘোড়ায় চড়া, শিশু ট্রেনসহ নানা বিনোদনমূলক আয়োজন।

তবে এবারের মেলায় সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে নৌকাভ্রমণের আয়োজন। শুক্রবার ও শনিবার নৌকায় চড়ার জন্য দর্শনার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে আগ্রহীদের দীর্ঘ সারি মেলার অন্যতম দৃশ্য হয়ে ওঠে।

মেলায় ঘুরতে আসা অহনা বণিক বলেন, “বান্ধবীদের সঙ্গে মেলায় এসে খুব ভালো লাগছে। নৌকায় চড়েছি, কেনাকাটাও করেছি। দুই বছর পর মেলা হওয়ায় আনন্দটা অন্যরকম। তবে অতিরিক্ত ভিড় ও গরমের কারণে কিছুটা অস্বস্তিও হয়েছে।”

দর্শনার্থী আশিকুর রহমান বলেন, “ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে মেলায় এসেছি। সবাই মিলে ঘুরে ভালো লাগছে। তবে অনেক পণ্যের দাম কিছুটা বেশি মনে হয়েছে। মেলা যেহেতু ২০ দিন চলবে, তাই শেষের দিকে কেনাকাটার পরিকল্পনা রয়েছে।”

আশরাফুল নামের আরেক দর্শনার্থী বলেন, “দুই বছর পর মেলা শুরু হওয়ায় মানুষের আগ্রহ অনেক বেশি। পরিবার নিয়ে ঘুরতে এসে ভালো লাগছে, তবে অতিরিক্ত ভিড়ের কারণে চলাচলে কিছুটা ভোগান্তি হচ্ছে।”

সাথী নামে এক দর্শনার্থী বলেন, “মেলায় নানা ধরনের পণ্য ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে শিশুদের আনন্দ দেখে ভালো লাগছে। তবে ভিড় বেশি হওয়ায় শিশুদের নিয়ে চলাফেরার সময় বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।”

আলফাজ নামে একজন দর্শনার্থী বলেন, “অনেক দিন পর বড় পরিসরে গুড়পুকুর মেলা হওয়ায় মানুষের মধ্যে উৎসবের আমেজ ফিরেছে। ছুটির দিনে মানুষের সমাগম হবে জানতাম, কিন্তু বাস্তবে ভিড় আরও বেশি।”

এদিকে, বিপুল জনসমাগমের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন দর্শনার্থী। তাদের দাবি, শুক্রবার মেলা এলাকায় এক তরুণকে কয়েকজন কিশোর মারধর করে। তবে ওই ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দর্শনার্থীরা কিশোর গ্যাং ও বিশৃঙ্খলা প্রতিরোধে আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে মেলায় আগত দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যানজটে দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, দুই বছর বিরতির পর গত ১ অক্টোবর থেকে পুনরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা। মেলাকে কেন্দ্র করে সাতক্ষীরাজুড়ে উৎসবের আবহ তৈরি হলেও দর্শনার্থীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা আরও জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

ছুটির দিনে জনসমুদ্রে পরিণত গুড়পুকুর মেলা, নৌকায় উঠতে দীর্ঘ সারি

Update Time : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬