Dhaka ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফলা ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোতে আশানুরূপ ফল না হওয়া এবং পাঁচটি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করার কারণ অনুসন্ধানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ মো. আব্দুল্লাহ মাহমুদ, মাওঃ আব্দুর রহীম, মাওঃ মো. রুহুল আমীন, মাওঃ মোফাজ্জেল হোসেন, মাওঃ নুরজামান, মাওঃ মোশারেফ হোসেন এবং সাংবাদিক শঙ্কর জিৎ সমদ্দারসহ অনেকে।

সভায় বক্তারা মাদ্রাসাগুলোর ফল বিপর্যয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। এর মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি, সহপাঠীদের সঙ্গে অপ্রয়োজনীয় আড্ডা, অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আন্তরিকতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদ্রাসাগুলোতে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এসব সমস্যা দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার পরও কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফলা ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Update Time : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬