Dhaka ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ, সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন কাউখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ পছন্দের লোক দিয়ে কমিটি, বঞ্চিত হচ্ছেন সাধারণ অভিভাবকরা ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৩ শিক্ষিকা ও ২ চালক আহত মৈশানীতে ফসল নষ্ট করায় দুটি ছাগল হাত পা বেধে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ পেয়ারার রাজ্য আটঘর-কুড়িয়ানা হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: আহত পাঁচ জন ।

সাতক্ষীরায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে মিডিয়া ওরিয়েন্টেশন

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা জেলায় নারীরগ8 রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় অগ্রগতি সংস্থার রিসোর্টে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। UN Electoral Assistance Programme (DRIP/BALLOT)-এর সহযোগিতায় এবং UN Women-এর কারিগরি সহায়তায় JAAGO Foundation Trust ও WADA BD যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

ওয়াদার প্রোগ্রাম অর্গানাইজার মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অফিসার ও WADA-এর ফোকাল পার্সন মো. আল-আমীন সরদার, সাতক্ষীরা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের সহকারী অধ্যাপক পাল শুভাশিস, ‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের JAAGO Foundation Trust-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর শামসুন নাহার এবং অ্যাডভোকেট শেলিনা আক্তার শেলি।
এতে গণমাধ্যমকর্মী, স্থানীয় নেতা, রোল মডেল, ক্যাম্পেইন স্পোকসপারসন, যুব প্রতিনিধি, কমিউনিটি স্টেকহোল্ডার, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বৃদ্ধি, জেন্ডার-সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে সংবাদ ও বার্তা প্রচার, অনলাইন হয়রানি ও ভুল তথ্য মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন ক্যাম্পেইন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সুযোগের সমান প্রবেশাধিকার, রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অর্থবহ ভূমিকা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে নারীর ইতিবাচক কর্মকাণ্ড ও নেতৃত্বের গল্পগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরলে সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে গণমাধ্যম, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আয়োজকরা জানান, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে শুধু সংখ্যা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তাদের অর্থবহ ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই ‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ, সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাতক্ষীরায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে মিডিয়া ওরিয়েন্টেশন

Update Time : ০৪:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬