Dhaka ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক গ্রেপ্তার নদী ও পরিবেশ রক্ষায় স্বরূপকাঠির ভাসমান বাজার পরিদর্শন বানারীপাড়ায় যা-বজ্জীবন সা-জাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু গ্রে-ফতার সাতক্ষীরা জনবান্ধব ডিসি কাউসার আজিজের যোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সাতক্ষীরা নেছারাবাদে ব্রিজ দেবে স্বরূপকাঠি-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ হিজলায় ছেলের হামলায় সৎ মা বোন আহত, গ্রেফতার ১ পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন। রামপালে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরা মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

নদী ও পরিবেশ রক্ষায় স্বরূপকাঠির ভাসমান বাজার পরিদর্শন

কাউখালি (পিরোজপুর) প্রতিনিধি ;

প্রাকৃতিক রূপবৈচিত্র্য সংরক্ষণ, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ নদীবন্ধু সমাজের উদ্যোগে দিনব্যাপী নদীভ্রমণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে স্বরূপকাঠি ও পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাসমান বাজার, পেয়ারা বাগান ও ধাপ পদ্ধতিতে চাষ করা ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক জোরদার এবং নদী ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নদীবন্ধু সমাজের প্রতিষ্ঠাতা প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ।
প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দীন গোলাপ বলেন, নদী শুধু বাংলাদেশের ভৌগোলিক পরিচয়ের অংশ নয়; দেশের অর্থনীতি, জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গেও নদী ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি। নদীকেন্দ্রিক এ ধরনের পরিবেশবান্ধব ভ্রমণ বিনোদনের পাশাপাশি প্রকৃতি ও নদী সংরক্ষণের বার্তাও মানুষের কাছে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের শতাব্দীপ্রাচীন ভাসমান বাজার ও ভাসমান সবজি চাষের ধাপ পদ্ধতি আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য সংরক্ষণ এবং নদীদূষণ রোধে স্থানীয়দের পাশাপাশি সরকারি ও সামাজিক উদ্যোগ আরও বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে প্রাণ কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘নদী বাঁচলে দেশ বাঁচবে।’ নদীভ্রমণের মাধ্যমে মানুষের মধ্যে নদীর প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতা তৈরি করাই তাঁদের লক্ষ্য। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে দক্ষিণাঞ্চলের ভাসমান কৃষি একটি অনন্য উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দখল ও দূষণে দেশের নদীগুলো ক্রমেই বিপন্ন হচ্ছে। ভাসমান বাজার ও ভাসমান সবজি চাষের মতো পরিবেশবান্ধব অর্থনীতি টিকিয়ে রাখতে নদীকে সুস্থ রাখা জরুরি।

কর্মসূচিতে পিরোজপুর জেলা এটিএন বাংলার সাংবাদিক শফিকুল ইসলাম মিলন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, গ্রীন ফোর্সের সভাপতি এনামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।

পরে প্রতিনিধি দলটি নৌপথে ভাসমান পেয়ারার বাজার ও ধাপ পদ্ধতিতে পরিচালিত ভাসমান সবজি ক্ষেত ঘুরে দেখেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে নদী ও পরিবেশ সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক গ্রেপ্তার

নদী ও পরিবেশ রক্ষায় স্বরূপকাঠির ভাসমান বাজার পরিদর্শন

Update Time : ০৩:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬