Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ কাউখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী ফেসবুক পোস্ট ঘিরে বানারীপাড়ায় বিতর্ক: ফোরকানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সম্প্রীতি ও মানবসেবার আহ্বান সুবর্ণা ঠাকুরের সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

সাউথ বেঙ্গল নিউজ  ;

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসনের লক্ষ্যে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়ে বলেন, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আশা করা হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে। নির্মাণকাজ শুরুর পর সর্বোচ্চ তিন বছরের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এসব ভবনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে আবাসনের ব্যবস্থা শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বড় সহায়তা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং ভবিষ্যৎ আরও নিরাপদ হবে।

আহম্মদ সোহেল মনজুর বলেন, এই উদ্যোগ শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগীদের প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। তাদের ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ হিসেবেই এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এটি তাদের আত্মত্যাগের বিনিময়ে কোনো প্রতিদান নয়। তাদের অবদানের মূল্য কখনো পরিশোধ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী

Update Time : ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬