Dhaka ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া চাইলেন ফজলুল হক

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩৯ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫ নম্বর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. ফজলুল হক। এ সময় তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে স্থানীয় একটি মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ফজলুল হক। পরে উপস্থিত মুসল্লিদের কাছে নিজের প্রার্থিতার কথা জানান এবং তাদের দোয়া ও সমর্থন চান। এ উপলক্ষে তিনি উপস্থিতদের মিষ্টিমুখও করান।

মো. ফজলুল হক ভূরুঙ্গামারী মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম নঈম উদ্দিন ও মরহুমা হবিজন বেগমের সর্বকনিষ্ঠ সন্তান।

প্রার্থিতার ঘোষণা দিয়ে ফজলুল হক বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের নাগরিক সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি উন্নয়নমুখী, সেবাধর্মী ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া চাইলেন ফজলুল হক

Update Time : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬