Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

সাপাহারে বিএনপির সভায় তৃণমূল শক্তিশালী করার নির্দেশনা।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ;

নওগাঁর সাপাহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (৯ মে) বিকেলে সাপাহার উপজেলা জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের পাশে থেকে দলের কর্মকাণ্ডকে গতিশীল করতে হবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি সংগঠনের মধ্যে বিভেদ ভুলে এক প্ল্যাটফর্মে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (স্বপন), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মুকুল) সহ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

মতবিনিময় সভাটি ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ

সাপাহারে বিএনপির সভায় তৃণমূল শক্তিশালী করার নির্দেশনা।

Update Time : ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬