Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

শৈশবের ঈদ আনন্দ! যে ঈদ আর ফিরে আসবে না — হাবিবুল্লাহ

রমজান এলেই যেন আমাদের ছোট্ট পৃথিবীটা একেবারে বদলে যেত। স্কুল বন্ধ থাকলেও পুরো স্বাধীনতা ছিল না—সকালে আব্বার কড়া শাসন আর মায়ের মমতাময়ী নজরে নিয়ম মেনে পড়াশোনা চলত। তবুও মনটা পড়ে থাকত বাইরে—কখন বের হব, কখন বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠব, সেই অপেক্ষাতেই কাটত দিন।

আমাদের কাছে ঈদ মানেই ছিল মার্বেলের রঙিন দুনিয়া। ছোট ছোট কাঁচের গোলকগুলো যেন ছিল আমাদের আনন্দের ভাণ্ডার। দাগ কেটে ‘গড়গড়া’ খেলায় সকাল থেকে দুপুর কেটে যেত চোখের পলকে। জিতলে উচ্ছ্বাস, হারলেও তেমন কোনো কষ্ট নয়—কারণ পাশে ছিল প্রিয় বন্ধুদের সঙ্গ।

চাঁদ রাতের আগেই আমরা মার্বেলগুলো মাটির নিচে লুকিয়ে রাখতাম—যেন ঈদের দিনের জন্য জমিয়ে রাখা ছোট্ট সুখ। আর নতুন জামা! আব্বা যখন কিনে দিতেন, সেটি শুধু একটি পোশাক ছিল না—ছিল স্বপ্ন, ছিল আনন্দের প্রতীক। বারবার বের করে দেখতাম, ছুঁয়ে দেখতাম, আর মনে মনে চাইতাম—সময়টা যেন দ্রুত কেটে যায়, ঈদটা যেন তাড়াতাড়ি আসে।

ঈদের সকাল শুরু হতো ভোরের নরম আলো আর মায়ের হাতে তৈরি সেমাইয়ের মিষ্টি ঘ্রাণে। আব্বা নামাজ পড়ে বাজারে যেতেন, আর আমরা সুযোগ বুঝে ছুটে যেতাম খেলায়। সেমাইয়ের ডাক এলেই একটু থামতাম, কিন্তু মন পড়ে থাকত মাঠেই। তারপর গোসল, নতুন জামা, গায়ে সুগন্ধি—সব মিলিয়ে এক অন্যরকম প্রস্তুতি। ঈদের নামাজ শেষে আব্বা-মায়ের কাছ থেকে পাওয়া সালামি, আর বন্ধুদের সঙ্গে আবার খেলায় ডুবে যাওয়া—এটাই ছিল আমাদের ঈদের আসল আনন্দ।
পাড়ার এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে ঘুরে খাওয়া, গল্প, হাসি—সব মিলিয়ে দিনটা হয়ে উঠত আনন্দে ভরা। কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামত, তা টেরই পাওয়া যেত না।

আজ সময় অনেক বদলে গেছে। আব্বা-মা আর নেই, আমরা নিজেরাই এখন দায়িত্বের ভার কাঁধে তুলে নিয়েছি। তবুও হৃদয়ের গভীরে সেই শৈশবের ঈদ আজও জীবন্ত—নির্ভেজাল আনন্দ, ছোট ছোট সুখ আর অফুরন্ত ভালোবাসার এক অমলিন স্মৃতি হয়ে।
শৈশবের সেই ঈদ আর কখনো ফিরে আসবে না—তবে সেটি কখনোই ভোলা যাবে না।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শৈশবের ঈদ আনন্দ! যে ঈদ আর ফিরে আসবে না — হাবিবুল্লাহ

Update Time : ০৬:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬