Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে… —এমপি মোস্তাফিজুর রহমান।

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

৪৬ নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “আমি যেই কাজই করি, নেতা হতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে, যেন মানুষ হৃদয়ে স্থান করে নিতে পারে।”

তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। দেশে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব শুধু সুশিক্ষিত মানুষের। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।”

বৃহস্পতিবার(০৭ মে) দুপুরে সাপাহার সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিকতা অর্জন করলেই একজন মানুষ প্রকৃত অর্থে আলোকিত হতে পারে।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু), সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক ও দর্শন বিভাগের অধ্যাপক এস. এম. শামীম আল মামুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. আল-হেলাল, রাজু আহম্মেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান আরও বলেন, “সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করতে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা ও মানবিক গুণাবলীতে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতা হতে হবে… —এমপি মোস্তাফিজুর রহমান।

Update Time : ০১:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬