Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন। রামপালে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরা মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা আট বছর পর প্রিন্সিপাল পদ ফিরে পেলেন অধ্যক্ষ আসাদুজ্জামান  কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ সচেতন মহলের কাউখালীতে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা-কোচিং বন্ধে কঠোর নির্দেশনা কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন ৫১ বছরে দৈনিক করতোয়া: সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা

রামপালে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

  • নুরজামাল শেখ
  • Update Time : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার সকল সরকারি রেকর্ডীয় খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা ও সংরক্ষণের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ই (আগস্ট) বৃহস্পতিবার সকাল ১২ টায় রামপাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক।

লিখিত বক্তব্যে জানানো হয়, উপজেলার সরকারি খালগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকায় স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, কৃষিজমির ব্যাপক ক্ষতি হয় এবং পরিবেশের চরম ভারসাম্যহীনতা দেখা দেয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বারবার উপজেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে জানালে ও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ৫ দফা দাবি তুলে ধরা হয়: জরুরি চিহ্নিতকরণ: উপজেলার সকল সরকারি রেকর্ডীয় খাল অনতিবিলম্বে শনাক্ত করা। সীমানা নির্ধারণ: সীমানা নির্ধারণ করে সরকারি খুঁটি (পিলার) স্থাপন করা।দখলদার উচ্ছেদ: অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ করে খালগুলো সম্পূর্ণ দখলমুক্ত করা। খনন ও সংস্কার: খালের স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন ও সংস্কার কাজ শুরু করা।নিয়মিত তদারকি: ভবিষ্যতে যেন কেউ পুনরায় খাল দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিউর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক মো: এনামুল আলম মুন্সী, বিএনপি নেতা মো: ওবায়েদ সিকদার, মো: জাকির হোসেন এবং যুবদল নেতা মো: ইমরুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ

রামপালে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬