Dhaka ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

রামপালে মল্লিকের বেড়সহ সব খাল পুনঃখনন: গণশুনানিতে অনুপস্থিত অভিযোগকারীরা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View

রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল উপজেলায় মল্লিকের বেড় ইউনিয়নসহ বিভিন্ন খাল পুনঃখনন নিয়ে আয়োজিত গণশুনানিতে কোনো অভিযোগকারী উপস্থিত হননি। অভিযোগকারীদের অনুপস্থিতিতে খাল পুনঃখনন নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা নিরসনে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ১২ আগস্ট মল্লিকের বেড় ইউনিয়নের খাল পুনঃখনন কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও স্বার্থসংশ্লিষ্ট মহলের আপত্তির কারণে কাজটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরবর্তীতে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গত ১৯ আগস্ট রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে গণশুনানির আয়োজন করা হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, রামপাল থানার সেকেন্ড অফিসার উত্তম কুমার এবং বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, খাল পুনঃখনন করা হলে বিভিন্ন ধরনের ক্ষতি বা অসুবিধা হতে পারে—এমন অভিযোগ তুলে আগে যারা লিখিত ও মৌখিকভাবে আপত্তি জানিয়েছিলেন, নির্ধারিত গণশুনানির দিন তাদের কেউই সভাস্থলে উপস্থিত হননি। ফলে অভিযোগকারীদের বক্তব্য সরাসরি শোনার সুযোগও হয়নি।

এদিকে খাল পুনঃখনন কাজ স্থগিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ কবির। তিনি বলেন, এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খালগুলো দ্রুত পুনঃখনন করা জরুরি। কোনো স্বার্থান্বেষী মহলের আপত্তির কারণে গুরুত্বপূর্ণ এ কাজ দীর্ঘদিন বন্ধ রাখা উচিত নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গণশুনানিতে অভিযোগকারীদের অনুপস্থিতির বিষয়টি এবং সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত খাল পুনঃখননের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

রামপালে মল্লিকের বেড়সহ সব খাল পুনঃখনন: গণশুনানিতে অনুপস্থিত অভিযোগকারীরা

Update Time : ০৩:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬