Dhaka ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১২৩ Time View

প্রতিনিধি বানারীপাড়া,(বরিশাল)  :

বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত এ অভিযানে টাস্কফোর্স ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যৌথভাবে অংশ নেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কদম আলী সিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) এবং উপজেলার দণ্ডিয়াড় এলাকার শফিক রহমানের ছেলে মো. ইব্রাহিম (২১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের দায়ে ফয়সাল সিকদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সংক্রান্ত মামলার নম্বর ০৮/২০২৬। একই ধারায় মো. ইব্রাহিমকেও দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

বানারীপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

Update Time : ০৫:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬