Dhaka ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৬০ Time View

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে সামনে রেখে বানারীপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বানারীপাড়া বন্দর বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের সার্বিক দিকনির্দেশনায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল ও সার্থক করতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ এবং সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার ও হানিফ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সহ-সাধারণ সম্পাদক কাজী বসির, মহিলা দলের সভানেত্রী ডেইজি বেগম, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির হোসেন সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির, উপজেলা শ্রমিক দলের সম্রাট তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

সভায় নেতারা দাবি করেন, সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের নেতৃত্বে বানারীপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। তারা প্রধানমন্ত্রীর বরিশাল সফরে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬