Dhaka ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাউখালীতে ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৩ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নিবন্ধিত জেলেদের তালিকা পুনর্নির্ধারণ, বাছাই ও হালনাগাদের লক্ষ্যে দুই দিনব্যাপী ব্যাপক যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০ ও ২১ জুলাই উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় যাচাই করা হয়।

এ উপলক্ষে উপজেলার সয়না রঘুনাথপুর, আমরাজুরী, কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া এবং শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে উন্মুক্ত যাচাই-বাছাই ও তথ্য হালনাগাদ সভার আয়োজন করা হয়। সভাগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তালিকা যাচাই কার্যক্রমে অংশ নেন।

উন্মুক্ত সভায় অংশ নেওয়া স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রকৃত জেলেদের সরকারি সুবিধা নিশ্চিত করতে এবং অযোগ্য বা ভুয়া ব্যক্তিদের তালিকাভুক্তি রোধে এ ধরনের প্রকাশ্য যাচাই-বাছাই অত্যন্ত কার্যকর উদ্যোগ। এতে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার সংরক্ষণের পাশাপাশি সরকারি সহায়তা সঠিক উপকারভোগীদের কাছে পৌঁছানো সহজ হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “প্রকৃত মৎস্যজীবীদের তালিকাভুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। অনেক সময় অপেশাদার ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান, আবার প্রকৃত জেলেরা বাদ পড়েন। তাই প্রতিটি ইউনিয়নে জেলেদের সরাসরি উপস্থিতিতে এবং ট্যাগ অফিসারদের সমন্বয়ে তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। আমাদের লক্ষ্য—কোনো অ-জেলে যেন সরকারি সুবিধা না পান এবং একজন প্রকৃত জেলেও যেন তালিকার বাইরে না থাকেন।”

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “জেলেদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও ভিজিএফ চালসহ বিভিন্ন সহায়তা সুষ্ঠুভাবে বিতরণে নির্ভুল তথ্যভিত্তিক ডাটাবেজের কোনো বিকল্প নেই। সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়মের সুযোগ রাখা হয়নি। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। পরবর্তীতে এই তালিকার ভিত্তিতেই নিবন্ধিত জেলেদের জন্য সরকারের বিভিন্ন ভর্তুকি, ভিজিএফ চালসহ অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে ২ হাজার ৬৮ জন নিবন্ধিত জেলের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদ সম্পন্ন

Update Time : ০৪:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬