Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ

কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবহারিক শিক্ষা দিলেন ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক শিক্ষা দেওয়ার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফয়সাল খান শিক্ষার্থীদের সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখান। এ সময় সাবান দিয়ে হাতের বিভিন্ন অংশ ধাপে ধাপে পরিষ্কার করার কৌশল এবং কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। ব্যবহারিক এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হয়।

পরে ইউএনও রেহেনা আক্তারের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যতের রূপকার। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রথম ও প্রধান ধাপ হলো হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা। শুধু খাওয়ার আগে বা শৌচাগার ব্যবহারের পরই নয়, জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি।

“আজ আমরা শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাত ধোয়ার কৌশল শিখিয়ে দিয়েছি, যাতে তারা নিজেরা এ অভ্যাস মেনে চলে এবং বাড়িতে গিয়ে পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে পারে। প্রতিটি শিশু যেন স্বাস্থ্য সুরক্ষায় একেকজন ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে উঠতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও সমাজে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবহারিক শিক্ষা দিলেন ইউএনও

Update Time : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬