Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তির দাবি তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব নেই নেছারাবাদে, সতর্ক পুলিশ; গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৫ Time View

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি

আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে নেছারাবাদ থানা পুলিশ। তবে ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি উপজেলাটিতে। স্বাভাবিক রয়েছে উপজেলা থেকে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল।

পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাশকতার আশঙ্কায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে পুলিশের অভিযানে পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দৈহারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডল (৩০) এবং সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মৃনাল আইচ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে দৈহারি ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে সুদর্শন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকেলেই তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়। একই দিন রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে মৃনাল আইচকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ধর্মঘটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। ফেসবুকে ঘোষিত এ ধর্মঘটকে তারা হাস্যকর ও অবাস্তব বলে মন্তব্য করেছেন।

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এ দেশের হাজার হাজার ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এ দেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ধর্মঘট দেশবাসীর কাছে হাস্যরসের বিষয়। তারা কোনোভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথে তাদের কঠোর হাতে দমন করা হবে।

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল যুবায়ের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ দেশের মানুষ বয়কট করেছে। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাদের ধর্মঘট কেবল ফেসবুকেই সীমাবদ্ধ থাকবে। আমরা রাজপথে আছি। কোনোভাবেই তাদের মাঠে নামার সুযোগ দেওয়া হবে না।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের ধারাবাহিকতায় রাজনৈতিক মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব নেই নেছারাবাদে, সতর্ক পুলিশ; গ্রেপ্তার ২

Update Time : ০৬:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬