Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তির দাবি তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ Time View

কাউখালী প্রতিনিধি:

প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং অভয়াশ্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সননামত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৪০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের যথাযথ রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সননামত বলেন, মাছের স্বাভাবিক বংশবিস্তার নিশ্চিত করতে নদী ও খালের অভয়াশ্রমগুলোতে মাছের অবাধ চলাচল বজায় রাখতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে মা মাছ নিধন থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। এ জন্য পুকুর ও জলাশয়ের পানির গুণগত মান বজায় রাখা এবং সুষম খাদ্য ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণে মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম ব্যবস্থাপনা, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক মাছ চাষ পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬