Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত কাউখালীতে মৎস্য চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তির দাবি তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তালায় মৎস্য অধিদপ্তরের অভিযান, ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খানের মুক্তি দাবি বিএমএসএফের সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সাতক্ষীরায় শিশু নির্যাতন মামলায় কিশোরের ১০ বছরের কারাদণ্ড

নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৭ Time View

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি

নেছারাবাদে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দৈহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজারসংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইএইচএফপিও) ডাঃ আসাদুজ্জামান তার চাকুরির বিষয়টি নিশ্চয়ত করেছেন।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তার ভাই সুব্রত মন্ডল। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধের জেরে তার ভাইকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তার ভাই নির্দোষ।সুদর্শন মন্ডল উপজেলার দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘তাকে রাজনৈতিক একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর সোমবার বিকেলেই তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

Update Time : ০২:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬