Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

সাউথ বেঙ্গল নিউজ আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. আবদুল আল-সাইদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার নজির গড়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, আবদুল আল-সাইদ দুই লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাঁর বিজয় নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে জায়গা করে নিতে যাচ্ছেন তিনি।

৪২ বছর বয়সী আবদুল আল-সাইদ পেশায় একজন চিকিৎসক, মহামারিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি ডেট্রয়েট নগরীর স্বাস্থ্য বিভাগের পরিচালক এবং ওয়েইন কাউন্টির জনস্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর বাবা-মা মিশরীয় অভিবাসী।

নির্বাচনী প্রচারণায় সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচি বাস্তবায়ন, রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় হ্রাসের বিষয়গুলোকে গুরুত্ব দেন তিনি। পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ফিলিস্তিনিদের মানবিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েও আলোচনায় ছিলেন এই ডেমোক্র্যাট নেতা।

আগামী ২০২৭ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আবদুল আল-সাইদ। তাঁর এই বিজয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্বের ইতিহাসে একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

Update Time : ০৪:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬