Dhaka ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ

কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চার কিশোরীর মধ্যে সঞ্চিত অর্থ ও সরকারি প্রণোদনা মিলিয়ে ১ লাখ ১ হাজার ১৪৭ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি—করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. নাজমুল আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক ও দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রকল্পের আওতায় মেয়াদ পূর্ণ হওয়া চার কিশোরীর হাতে তাঁদের জমাকৃত সঞ্চয় ও সরকারি প্রণোদনা মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ১৪৭ টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, বাল্যবিবাহ ও মাদক সমাজকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষা ও স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়। অভিভাবক ও কিশোরীদের সচেতন করার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে তাদের সোচ্চার হতে হবে। বিআরডিবির এ প্রকল্পের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সরকারি প্রণোদনা প্রদান কিশোরীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে।

সভাপতির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, মেয়েরাই আগামীর ভবিষ্যৎ। চার কিশোরীকে সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেক প্রদান অন্য শিক্ষার্থীদেরও সঞ্চয়ে উৎসাহিত করবে। ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এ স্লোগান বাস্তবে কিশোরীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক

Update Time : ০৩:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬