Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

নাজিরপুরে ট্রলারডুবি: শিশু নিহত, নিখোঁজ মা; ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর

  • Reporter Name
  • Update Time : ১১:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই একটি ট্রলার ডুবে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। এ সময় তিনি উদ্ধার তৎপরতার খোঁজখবর নেন এবং নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এ সময় তিনি দুর্ঘটনার জন্য ঘাট পরিচালনায় অসতর্কতা ও অতিরিক্ত যাত্রী বহরকে দায়ী করেন।

নজরুল ইসলাম খান বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঘাট এলাকায় মানুষের সমাগম বাড়তে পারে—এ বিষয়টি ঘাটমালিকদের আগেই বিবেচনায় নেওয়া উচিত ছিল। কিন্তু এত বিপুলসংখ্যক যাত্রী সামাল দেওয়ার মতো প্রস্তুতি ঘাটমালিকদের ছিল না। তাঁর মতে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কালীগঙ্গা নদীতে নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান চলছিল।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

নাজিরপুরে ট্রলারডুবি: শিশু নিহত, নিখোঁজ মা; ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী সোহেল মনজুর

Update Time : ১১:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬