Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, রাজস্ব পায়নি পৌরসভা নেছারাবাদে চুরির অভিযোগে যুবক আটক, আদালতে সোপর্দ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের কোলে শিশুর মতো সব ধর্মের মানুষ নিরাপদে আছে: প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর সাতক্ষীরা সদর এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার তালা ও পাটকেলঘাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা কাউখালীতে সাড়ে ৬ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় হাসপাতালের কনসালটেশন সেন্টারে ‘সার্ভিস উন্নয়ন’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। ‘স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া’ স্লোগান এবং ‘সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীদের প্রতি আন্তরিক আচরণ এবং কর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, পুষ্টি ও ডায়েট বিশেষজ্ঞ পুষ্টিবিদ তাছনীম জান্নাত প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও ডা. আসলাম হোসেন। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন বিভাগের ইনচার্জসহ কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে মুহা. মাহবুবুর রহমান বলেন, “রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালের প্রত্যেক কর্মীকে আরও বেশি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতা, সহমর্মিতা ও যত্নের সঙ্গে সেবা দিতে হবে।”

সভায় অতিথিরা বলেন, চিকিৎসা একটি মহান পেশা। রোগীর সুস্থতায় ওষুধ ও আধুনিক প্রযুক্তির পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, হাসিমুখ এবং সহানুভূতিশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সেবার প্রতিটি ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, রোগীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, রাজস্ব পায়নি পৌরসভা

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

Update Time : ১২:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬