Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ টাইব্রেকারের নাটকীয়তায় কালিগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক কাপের শিরোপা জিতল আশাশুনি কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে মালামাল লুট রামপালে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি সাতক্ষীরায় বিচারক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ, ৭ মাসেও গ্রেপ্তার নয় নেছারাবাদে নতুন ইউএনও মোহাম্মদ আবুল হাছনাত পিরোজপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধাকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্কের পর মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হ”ত্যা”চেষ্টার মামলা

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৯৫ Time View

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

পিরোজপুরের নেছারাবাদে ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কমল কৃষ্ণ ব্রহ্মকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। গ্রেফতার হওয়া কমল কৃষ্ণ ব্রহ্ম নেছারাবাদ উপজেলার অলংকারকাঠী গ্রামের সন্তোষ কুমার ব্রহ্মের ছেলে।শুক্রবার (২৮ আগস্ট) সকালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কমল কৃষ্ণ ব্রহ্মকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কমল কৃষ্ণ ব্রহ্মের বিরুদ্ধে সিআর মামলাসহ মোট ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে চারটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং ছয়টি মামলায় সাধারণ গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নেছারাবাদ থানার এসআই মো. জহুরুল ইসলাম, এএসআই ওবায়দুল হক চৌধুরী ও এএসআই মো. শাওনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে রাজাপুর উপজেলা সদর এলাকা থেকে কমল কৃষ্ণ ব্রহ্মকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তিনি পূর্ব থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কমল কৃষ্ণ ব্রহ্মের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬