Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাপাহারে শিক্ষার্থীদের বিতর্ক

প্রতিনিধি,সাপাহার নওগাঁ ;

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি, উপস্থাপনা ও দুর্নীতিবিরোধী সচেতনতার প্রকাশ ঘটে প্রাণবন্ত বিতর্কে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর রানার্সআপ হয় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামসুল কবীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা. নাজমা আকতার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইমুর রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও বক্তব্যে বক্তারা দুর্নীতির ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, একটি দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও সচেতন করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এখন থেকেই নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা গড়ে উঠলে ভবিষ্যতে একটি সুন্দর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাপাহারে শিক্ষার্থীদের বিতর্ক

Update Time : ০৪:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬