
প্রতিনিধি, ধামরাই ;
ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে বাবুল হোসেন ও নাজমুলসহ ৯ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
গত ৫ মে সন্ধ্যা ৭টার দিকে ধামরাই থানার এসআই (নিঃ) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দক্ষিণ কেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেব (৬০), মমিনুল (৩৬), মাসুদ (৫৫), মোড়ল (৫০), আব্দুল হামিদ (৬১), তাজিনুর ইসলাম (৪৭), নাজমুল (৩৫), বাবুল হোসেন (৫৬) ও আবুল হোসেন (৪০) নামে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক বান্ডিল ৫২টি তাস, নগদ ১৮ হাজার ৭০ টাকা ও একটি গামছা জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে দুটি এবং আরেকজনের বিরুদ্ধে চারটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
রেজাউর রহমান রেজা 

























