Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৯ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা সদরের খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দুর্নীতি দমন কমিশন এর সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘সততা স্টোর’ সত্যিই অগ্রণী ভূমিকা পালন করছে। দোকানদার ও নজরদারিব্যবস্থা ছাড়া পরিচালিত এই ব্যতিক্রমী দোকানগুলো শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সততা চর্চার এক অনন্য প্লাটফর্ম। শিক্ষা প্রতিষ্ঠানে স্টোরগুলো শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় ব্যাপক হায়তা করে। স্বতঃস্ফূর্ত সততার চর্চা: দোকানে কোনো বিক্রেতা থাকে না। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ নিয়ে নির্ধারিত বাক্সে নিজ দায়িত্বে পণ্যের মূল্য রেখে দেয়। ফলে তাদের মধ্যে ছোটবেলা থেকেই নিজ বিবেক ও সততা বজায় রাখার অভ্যাস গড়ে ওঠে। দুদকের অর্থায়নে ও নির্দেশনায় পরিচালিত এই সততা স্টোরগুলো শুধুমাত্র কেনাবেচার জায়গা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে নৈতিকতার বীজ বপন করার একটি কার্যকর মাধ্যম।

বিশ্বাস ও দায়িত্ববোধ গঠনে বিক্রেতাহীন দোকানটিতে লেনদেন সম্পূর্ণ বিশ্বাসের ওপর নির্ভর করে। এই বিশ্বাস অর্জনের অনুভূতি শিক্ষার্থীদের ভেতরে এক গভীর দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতা তৈরি করে। ছাত্রজীবন থেকেই সততা ও নিয়মানুবর্তিতা চর্চার মাধ্যমে তারা ভবিষ্যতে একজন সৎ, আদর্শ ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা অর্জন করে এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা লাভ করে। সততায় বলিয়ান শিক্ষার্থীরাই সুন্দর ও স্বপ্নের দেশ গড়ার কারিগর হবে।

সততা ও নৈতিকতায় লালন এসব শিক্ষার্থীরাই দেশ-বিদেশে আগামী বাংলাদেশের সুনাম বয়ে আনবে। ফলে দুদকের উদ্দেশ্য সার্থক হবে। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দেওয়ার একটি সহজ ও সুন্দর উপায় হতে পারে ‘সততা স্টোর’। এই ‘সততা স্টোর’ থেকে দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষায় সততার আলো খুব দ্রুত ছড়াবে সমাজের সবখানে। আর এভাবে দুর্নীতিহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি দমন কমিশনের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এটি শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি করে, যা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল-উলা, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও দুপ্রক সদস্য মোঃ সাকিবুর রহমান। এ সততা স্টোর চালু করতে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সততা ষ্টোর উদ্বোধনকালে সাতক্ষীরা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬