Dhaka ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি ;

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুদের আনন্দঘন মুহূর্ত উপহার দিতে সাতক্ষীরার ইটাগাছা বাঙালের মোড়ে প্রান্তিক যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “মেহেদি উৎসব”।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ উৎসবে শিশুদের হাতে রঙিন মেহেদি পরিয়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।

“ছোট্ট হাতে মেহেদির ছোঁয়া, ঈদের আনন্দ হোক সবার চাওয়া” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবে অংশ নেয় এলাকার বেশ কয়েকজন বিশেষ ও সুবিধাবঞ্চিত শিশু। পুরো আয়োজনজুড়ে শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের হাতে মেহেদি পরানো ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সাধারণ সম্পাদক নুরজাহান খাতুন ময়না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রেয়া সরদার। এছাড়াও সংগঠনের সদস্য অরনা জামান, জারিন তাসনিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশুদের হাসিমাখা মুখ ও আনন্দঘন পরিবেশ উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। আয়োজকদের মতে, সমাজের প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তারা মনে করেন, ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব

Update Time : ০৫:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬