Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৬৬ Time View
প্রতিনিধি,নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান অসামান্য। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে, অন্যথায় স্বাধীনতার ইতিহাস ভুলুণ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেছারাবাদ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্বরূপকাঠি পৌর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন এবং তার অবদানের কারণেই আজ দেশ স্বাধীনতার সুফল ভোগ করছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।
তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার নেতৃত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী দল এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলের মধ্যে কোনো গ্রুপিং না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর

Update Time : ০৪:১৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬