
বাকেরগঞ্জ প্রতিনিধি ;
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মৃধা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “ঈদ মানেই আনন্দ ও মিলনের বার্তা। ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। আমি প্রত্যাশা করি, এবারের ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
ফারুক হোসেন মৃধা জানান, পাদ্রীশিবপুর ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং একটি আধুনিক ও পরিকল্পিত ইউনিয়ন গঠনে কাজ করে যেতে চান তিনি।
তিনি বলেন, “জনগণের সেবক হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি গ্রাম, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতেও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি পাদ্রীশিবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পরিবার-পরিজন নিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।
এইচ এম কামাল, বাকেরগঞ্জ 

























