Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭২ Time View

0-0x0-1-0#

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুর নেছারাবাদে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মরহুম মো. নুরুল ইসলাম মনজুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর ২ সংসদীয় আসনের এমপি আহম্মদ সোহেল মনজুর সুমনের পিতা।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্বরূপকাঠি পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌরসভার  সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজি কামাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান, সাবেক যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান মানিক, সাংগঠনিক হাফিজ সিকদার সহ , বিভিন্ন অঙ্গসংগঠনের  নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, নুরুল ইসলাম মনজুর ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও দেশপ্রেমিক নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরের দক্ষিণাঞ্চলে বেসামরিক প্রধান সংগঠক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে সহায়ক ছিল।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি একজন সৎ, জনবান্ধব ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেন। গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন প্রজন্মের কাছে নুরুল ইসলাম মনজুরের আদর্শ তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম, সততা ও মানবিকতার শিক্ষা গ্রহণ করতে পারে।শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : ০৩:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬