Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা নেছারাবাদে ঝড়ে গাছের চাপায় গৃহবধূর মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: বশির উদ্দিন জামায়াতের সহ- সেক্রেটারি নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল দশটায় বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে নৌ ভ্রমণেরও ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম সাকিব, খালিদ হাসান, আরাফাত, মশিউর রহমান, পল্লব সিকদার, সোহানসহ আরও অনেকে।
পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান পিরোজপুর জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার এবং অবসরপ্রাপ্ত কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবর তালুকদার বলেন, শিক্ষার্থীরা যখন নিজেদের উদ্যোগে শিক্ষকদের সম্মানিত করে, তখন একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়। এসএসসি ২০০৪ ব্যাচের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, অনেক বছর পর প্রিয় শিক্ষার্থীদের এমন মিলনমেলা দেখে আমি আনন্দিত। শিক্ষার্থীদের এই ভালোবাসা ও সম্মান আমাদের অনুপ্রাণিত করে।

এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম সাকিব কিব বলেন, আমরা দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়েছি। আমাদের শিক্ষকদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা সন্ধ্যা ও কচা নদীতে নৌ ভ্রমণে অংশ নেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব

কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

Update Time : ০৫:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬