Dhaka ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

পিরোজপুরের জেলা তথ্য অফিসের আয়োজনে সেবা কার্ড বিষয়ে জনগণকে সতর্কীকরণ ফ্যামিলি সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২১৩ Time View

প্রতিনিধি, পিরোজপুর ;

সরকারি সেবা কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারকচক্র যেন নিরীহ জনগণকে ঠকাতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠিতে ফ্যামিলি সমাবেশ করা হয়েছে।

আজ সোমবার জেলা তথ্য অফিস আয়োজনে উপজেলার শ্রীরামকাঠিতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙা কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদার, শ্রীরামকাঠি ইউনিয়ন যুগলকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক পবিত্র মজুমদার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী।

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকৃত দু:স্থ ও কৃষকরা যেন কার্ড পায় সরকার সেলক্ষ্যে স্বচ্ছতার সাথে এই কর্মসূচি পরিচালনা করছে। উন্নয়নের সুফল জনগণের মাঝে সমতার সাথে পৌঁছে যাবে বলে তিনি এসময় সকলকে আম্বস্ত করে বলেন, মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিতে, জীবনমানের উন্নয়নের লক্ষ্যে সরকার এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

জেলা তথ্য অফিসের উপপরিচালক বলেন, প্রতিটি পরিবারের উপার্জনক্ষমতা বাড়লে সামগ্রিকভাবে দারিদ্র্যের হার কমবে, দেশের জিডিপি বৃদ্ধি পাবে। এভাবেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ গড়তে পারবো৷এই ভাবনা মাথায় রেখে স্বাবলম্বী দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে সরকার ইতোমধ্যে তার নির্বাচনী অঙ্গীকার পূরণের কাজ শুরু করে দিয়েছে।

তিনি জানান, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশকে প্রস্তুত করতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচিও শুরু করেছেন তিনি, যা বাস্তবায়িত হলে কৃষিখাতে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে উপপরিচালক অভিমত ব্যক্ত করেন। এতে একদিকে যেমন মাছ চাষ বৃদ্ধি পাবে, অন্যদিকে খাল ও জলাশয়ের পানিতে হাঁস পালন করে গ্রামীণ নারীরা সহজেই বাড়তি আয় করতে সক্ষম হবে বলে অনুষ্ঠানের সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।

পরে সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর শ্রীরামকাঠি যুগলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রদের মাঝে এক ‘কুইজ প্রতিযোগিতার’ আয়োজন করে জেলা তথ্য অফিস। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

পিরোজপুরের জেলা তথ্য অফিসের আয়োজনে সেবা কার্ড বিষয়ে জনগণকে সতর্কীকরণ ফ্যামিলি সমাবেশ

Update Time : ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬