Dhaka ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতারণা মামলায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার নিলয় পারভেজ এনপি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে প্রতারণার অভিযোগে নিলয় পারভেজ এনপি নামে এক ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ১৬ মে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে সাইবার অপরাধ দমন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল বাকেরগঞ্জ থানা পুলিশ। ওই সময় থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে কয়েকজন ভুক্তভোগী বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, নিলয় পারভেজ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে চাকরি, ব্যবসা ও নানা সুবিধার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। অনেক ভুক্তভোগী তার প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। বাকেরগঞ্জ থানার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার পাওনা সংক্রান্ত অভিযোগ উঠে এসেছে।

ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন নামে পরিচিত নিলয় পারভেজের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে অনেক ভুক্তভোগীর মধ্যে স্বস্তি দেখা গেছে এবং তারা পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন মুঠোফোনে জানান, “নিলয় পারভেজ এনপি নামে একজনকে ১৬৪ ধারার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

প্রতারণা মামলায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার নিলয় পারভেজ এনপি

Update Time : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬