Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ ….. গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি

জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন: পিরোজপুরে ডিবির ওসিসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৫৭ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক  ;

পিরোজপুরে চুরির অভিযোগকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের নামে মেসের কেয়ারটেকার মো. ইউনুস ফকিরকে নির্যাতনের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযুক্তদের মধ্যে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামসহ দুই কনস্টেবল মো. কাওসার ও মো. আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ভুক্তভোগী ইউনুস ফকির পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খানাকুনিয়ারি গ্রামের বাসিন্দা। তিনি পুলিশ অফিসার্স মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার টাকা চুরির অভিযোগে ইউনুসকে ডিবি পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাকে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের একপর্যায়ে তার স্পর্শকাতর অঙ্গে মোমের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন: পিরোজপুরে ডিবির ওসিসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

Update Time : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬