Dhaka ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন: পিরোজপুরে ডিবির ওসিসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৫৪ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক  ;

পিরোজপুরে চুরির অভিযোগকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের নামে মেসের কেয়ারটেকার মো. ইউনুস ফকিরকে নির্যাতনের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযুক্তদের মধ্যে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামসহ দুই কনস্টেবল মো. কাওসার ও মো. আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এ সিদ্ধান্ত কার্যকর হয়।

ভুক্তভোগী ইউনুস ফকির পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খানাকুনিয়ারি গ্রামের বাসিন্দা। তিনি পুলিশ অফিসার্স মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার টাকা চুরির অভিযোগে ইউনুসকে ডিবি পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাকে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের একপর্যায়ে তার স্পর্শকাতর অঙ্গে মোমের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত

জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন: পিরোজপুরে ডিবির ওসিসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

Update Time : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬