Dhaka ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

সাতক্ষীরা আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) অভিযুক্ত প্রধান শিক্ষককে আদালতে প্রেরন করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অভিযুক্ত মোখলেছুর রহমান (৪০)। ভিকটিম শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে থাকে। অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হতো।গত কয়েক দিন ধরে রাতের বেলায়ও শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়। এ সময় শিশু চিৎকার করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন। বাড়িতে ফিরে সে বাবা-মাকে ঘটনা জানালে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় থানায় মামলা (নং ২০, তারিখ ২২/১০/২৬) দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামী মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

সাতক্ষীরা আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Update Time : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬