Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

সাতক্ষীরায় গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষে নাগরিক সম্মিলন এসডিজি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবি

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি :

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের নির্ধারিত সময়সীমা ২০৩০ সাল শেষ হতে আর মাত্র চার বছর বাকি থাকলেও এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র ১৯ শতাংশ সঠিক পথে রয়েছে। এ প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতকরণ এবং উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়ন পরিকল্পনার মূলধারায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হলরুমে ‘গ্লোবাল অ্যাকশন উইক’ উপলক্ষে আয়োজিত এক নাগরিক সম্মিলনে এ দাবি জানানো হয়। জিক্যাপ (GCAP), এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ, এনআরডিএস ও স্বদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে ধারণাপত্র উপস্থাপন করেন সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আ. হামিদ, শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা আলীনুর খান বাবুল, উন্নয়নকর্মী শাকিবুর রহমান বাবলা, যুব প্রতিনিধি ইমতে জামিল ও বায়াজিদ হাসান, কিশোরী প্রতিনিধি নুরজাহান ময়না, ইদিচী আহ্বায়ক সিদ্দিকুর রহমান, নাগরিক প্রতিনিধি পবিত্রমোহন দাস, সাংবাদিক প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, আমিনা বিলকিস ময়নাসহ নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও বৈষম্য নিরসনের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে যে চ্যালেঞ্জ বিদ্যমান, উপকূলীয় অঞ্চলে তার প্রভাব আরও গভীর। ফলে এসডিজি অর্জনের পথে উপকূলের জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।

তারা আরও বলেন, এসডিজি অর্জনের জন্য আগামী চার বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর শুধু পরিকল্পনা ও প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি অর্থনৈতিক সুবিচার নিশ্চিত করা, হতদরিদ্র, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নাগরিক সম্মিলনে বক্তারা এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, ঘাটতি চিহ্নিতকরণ এবং অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। এজন্য সরকার, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

সাতক্ষীরায় গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষে নাগরিক সম্মিলন এসডিজি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবি

Update Time : ০১:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬