Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয়’ ….. গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল সাতক্ষীরা ভোমরা বন্দরে রাজস্ব লক্ষ্যমাত্রা ২৩৮৩ কোটি টাকা, প্রথম মাসে আদায় ৮৯ কোটি কক্সবাজার আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী, আসতে পারে ‘মহানগর এক্সপ্রেস’ ৫৭ বছরেও পাকা ভবন পায়নি কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ টিনশেডে চলছে পাঠদান খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ-এ তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৫৯ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ-এ তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। বুধবার বাদ মাগরিব হযরত পীর সাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মধ্য দিয়ে এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী ১৪ মার্চ শনিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মাধ্যমে এ তিন দিনের মাহফিল শেষ হবে।

আয়োজকরা জানান, এ বছর মাহফিলটি পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় দরবার শরীফে দেশের অন্যতম বৃহৎ ইফতার আয়োজন এবং খতম তারাবির ব্যবস্থাও রাখা হয়েছে।

মাহফিল চলাকালে প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব হযরত পীর সাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রখ্যাত আলেম ও ওলামায়ে কেরাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর ওপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী জানান, মাহফিলে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও মুসল্লিরা রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক ও ট্রলারযোগে ছারছীনার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি যাত্রাপথের নিরাপত্তা ও মাহফিলের সফলতা কামনা করে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান।

সরেজমিনে দেখা গেছে, মাহফিল উপলক্ষে ইতোমধ্যে বিশাল ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ব্যবস্থা, হারানো মালামাল খুঁজে পাওয়ার বুথ এবং সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য আলাদা বুথ নির্মাণ করা হয়েছে।
এছাড়া মুসল্লিদের সুবিধার্থে অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থা এবং অজু-গোসল ও বাথরুমের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় জমি বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগ্নেকে কুপিয়ে জখমের অভিযোগ, মামলা

শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফ-এ তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু

Update Time : ০১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬