Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

রামপাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সরদার নাদিম মাহমুদ শুভর শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৭০ Time View

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল প্রেস ক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজালাল গাজী, সাধারণ সম্পাদক মো. সাগর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক নুরজামাল শেখসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সরদার নাদিম মাহমুদ শুভ।

বুধবার (২৬ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছাবার্তায় সরদার নাদিম মাহমুদ শুভ বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের অতন্দ্র প্রহরী। রামপাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও সমৃদ্ধ ও গৌরবময় অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, রামপাল অঞ্চলের রয়েছে নিজস্ব কিছু সংকট ও সম্ভাবনা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা, স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চিংড়ি শিল্পের সংকট ও সম্ভাবনা এবং উপজেলার জরাজীর্ণ রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার ভোগান্তি নিরসনে সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাহসিকতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এসব মৌলিক সমস্যা নীতিনির্ধারকদের নজরে আসবে এবং অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এ সময়ে সব ধরনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণে রামপালের সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

সবশেষে সরদার নাদিম মাহমুদ শুভ রামপাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সকল দায়িত্বশীল কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সত্য ও ন্যায়ের সন্ধানে সাংবাদিকদের কলম অবিরাম চলবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

রামপাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সরদার নাদিম মাহমুদ শুভর শুভেচ্ছা

Update Time : ০১:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬