
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপাল উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট বুধবার সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে এ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। তিনি সভায় জানান , গত মাসের তুলনায় এ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে । তবে কয়েকটি বিষয়ে এখনও নজরদারি প্রয়োজন। মাদক নির্মূল,
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ,উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা সহ উপজেলার কর্মরত কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, বিএনপির প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান মোল্লা, রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক সাহাজালাল গাজী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় মাদক নির্মূল করতে উপজেলার ফয়লা বাজার, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ মোড় এলাকায় ইয়াবা-গাঁজার আড্ডা বন্ধে পুলিশি অভিযান জোরদার করার আহবান জানানো হয় এবং স্কুল-কলেজে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর ও জোর দেয়া হয়।
এছাড়া খুলনা-মোংলা মহাসড়কের রামপাল বাজার অংশে অবৈধ অটো-ভ্যান পার্কিং উচ্ছেদের বিষয়ে ও সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া পশুর নদী ও সুন্দরবন লাগোয়া এলাকায় চোরাই কাঠ ও বন্যপ্রাণী পাচার রোধে থানা পুলিশ, নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ টহল জোরদার করার আহবান জানানো হয়। বিকাশ-নগদ প্রতারণা ও ফেসবুকে নারী হয়রানি রোধে সচেতনতা সভা এবং তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ও আশ্বাস দেয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসি বলেন, একটি নিরাপদ ও মাদকমুক্ত রামপাল গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
নুরজামাল শেখ 



















