Dhaka ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

বাকেরগঞ্জে মৎস্য ও পশুখাদ্য দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কুরবানির পশু মোটাতাজাকরণে স্টেরয়েড ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার উপজেলার বিভিন্ন মেডিসিন ও ফিডের দোকানে এ অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন।

অভিযানে গবাদিপশুর খাদ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার, ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রি বন্ধে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় বিভিন্ন দোকানে তদারকি চালিয়ে ৩ জনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে ঈদ-উল-আযহা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

বাকেরগঞ্জে মৎস্য ও পশুখাদ্য দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

Update Time : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬