Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভজন অনুষ্ঠিত

বরিশালে বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সংসদ সদস্য আবুল হোসেন খানের আয়োজনে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুর ২টায় বাকেরগঞ্জ পৌরসভায় সংসদ সদস্যের বাসভবনে এই ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে আবুল হোসেন খান বলেন, বিএনপি একটি জননন্দিত দল এবং এই দলের প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা ও আস্থা রয়েছে। কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে কলঙ্কিত করবেন না। দল করতে হলে প্রত্যেকের মধ্যে যথাযথ দায়িত্ববোধ থাকতে হবে ব্যক্তিগত স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা দলের সাইনবোর্ড লাগিয়ে অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তাদের চিহ্নিত করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন, সিনিয়র নেতাদের সাথে সমন্বয় করে চলতে না পারলে আল্লাহর ওয়াস্তে দল থেকে অব্যাহতি নিয়ে চলে যান। দলের নির্দেশ অমান্য করে কেউ দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন না।
সফল নেতৃত্বের গুণাবলী তুলে ধরে তিনি আরও বলেন, জনগণের সাথে সুসম্পর্ক এবং ভালো আচার-আচরণ বজায় রাখাই একজন প্রকৃত নেতার কাজ। নিজে নিজে বড় নেতা ভাবলে চলবে না। দলের প্রতিটি স্তরে নেতাকর্মীদের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। যারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তারা নিজেরাই সরে দাঁড়ান। প্রয়োজনে ত্যাগী ও নতুনদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।
বক্তব্য শেষে উপস্থিত সকলের সাথে প্রীতিভোজে অংশ নেন সংসদ সদস্য। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ

বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভজন অনুষ্ঠিত

Update Time : ০৩:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬