Dhaka ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৫৯ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক রতন। দলীয় সিদ্ধান্ত ও অনুকূল পরিবেশ থাকলে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এনামুল হক রতন বর্তমানে বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘সবার আগে বলদিয়া’-এর উপদেষ্টা হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বলদিয়া ইউনিয়ন নেছারাবাদ উপজেলার অন্যতম বড় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে উন্নয়ন, যোগাযোগ ও নাগরিক সুবিধা নিয়ে ইউনিয়নবাসীর নানা প্রত্যাশা রয়েছে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এনামুল হক রতন।
এনামুল হক রতন জানান, তিনি ৪২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে টানা ১২ বছর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং পরবর্তী আট বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সাল থেকে তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘‘বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের হামলা-মামলার শিকার হয়েছি। বর্তমানে ‘সবার আগে বলদিয়া’র মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি।
চেয়ারম্যান পদে নির্বাচন প্রসঙ্গে এনামুল হক রতন বলেন, ‘‘দল যদি চায় এবং জনগণের সমর্থন থাকে, তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করব।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন

Update Time : ০১:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬