Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

পেট্রোল আনতে গিয়ে প্রাণ ঝরল কলেজ শিক্ষার্থীর

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২৮৬ Time View

প্রতিনিধি, রাজবাড়ী ;

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকার গজারিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাহাথির মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত মাহাথির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের দাবি, ওই সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

পেট্রোল আনতে গিয়ে প্রাণ ঝরল কলেজ শিক্ষার্থীর

Update Time : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬