
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোক ও অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের।
নিহত আব্দুর রহমান ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফসলি জমিতে কাজ করছিলেন আব্দুর রহমান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে শহীদুল ইসলাম জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে তাঁর বাবা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 
















