Dhaka ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত দৃষ্টিনন্দন খাল খনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও প্রতিমন্ত্রীর প্রশংসা বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

চুরির অপবাদে পিরোজপুরে ডিবি পুলিশের নির্মম নির্যা/তনের অভিযোগ, হাসপাতালে কেয়ারটেকার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে চুরির অপবাদ দিয়ে ডিবি পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন মো. ইউনুস ফকির (৪০) নামে এক কেয়ারটেকার। অভিযোগ রয়েছে, তাকে মারধর, বৈদ্যুতিক শক এবং গরম মোম দিয়ে ঝলসে দেওয়ার মতো অমানবিক নির্যাতন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, ইউনুস পিরোজপুর পুলিশ লাইন্স সংলগ্ন একটি মেসে অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৩ এপ্রিল দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তাকে জিজ্ঞাসাবাদের নামে আটক করা হয়। অভিযোগ অস্বীকার করলে তাকে হাতকড়া পরিয়ে নিচতলায় নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে আরও কয়েকজন ডিবি সদস্য যোগ দিয়ে নির্যাতনের মাত্রা বাড়ায়। একপর্যায়ে তাকে রান্নাঘরে নিয়ে গরম মোম দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগও উঠেছে।

পরবর্তীতে পুলিশ সুপারের হস্তক্ষেপে একই মেসের অপর কর্মী শাকিল জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে এবং টাকা উদ্ধার করা হয়। এরপর ইউনুসের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

চিকিৎসক স্বাধীন হাওলাদার জানান, ইউনুসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ইউনুসের পরিবার জানায়, বিষয়টি ধামাচাপা দিতে চাকরির প্রলোভনও দেখানো হয়েছে। তবে তারা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে আরিফুল ইসলাম নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, তিনি ছুটিতে আছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে এক সোর্সের মাধ্যমে নির্যাতনের ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করেন।

অন্যদিকে পুলিশ সুপারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে বাগেরহাট রামপালে পথসভা অনুষ্ঠিত

চুরির অপবাদে পিরোজপুরে ডিবি পুলিশের নির্মম নির্যা/তনের অভিযোগ, হাসপাতালে কেয়ারটেকার

Update Time : ০৬:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬