Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জনরোষ, জুমার নামাজ শেষে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি, সাতক্ষীরা ;

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। নারী-পুরুষসহ মসজিদের মুসল্লিরা জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে মাদকের সঙ্গে জড়িতদের দ্রুত আটক ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে শাহাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রওশান আলী, ইউপি সদস্য আব্দুল গনি, জামায়াত নেতা ওমর ফারুক, রেজাউল সাহাজী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরার সাতানী গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ভগবান যশোমন্তপুর এলাকায় এসে মাদক ব্যবসার বিস্তার ঘটিয়েছেন। তার সহযোগী হিসেবে মাসুম শাহ, শাহিন ও নাঈমসহ আরও কয়েকজন এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে। তাদের মাধ্যমে এলাকায় মাদকের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তারা আরও বলেন, মনিরুল ইসলামের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অথবা মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয়। এতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে মনিরুল ইসলাম, মাসুম শাহ, শাহিন ও নাঈমসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকাকে মাদকমুক্ত করবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জনরোষ, জুমার নামাজ শেষে বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০৬:১৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬