Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

কাউখালীত ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার জনমনে সন্তোষ

কাউখালী প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ২৫ দিনে ২৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২টি মাদক মামলা দায়ের এবং একটি মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ ফুট ৮ ইঞ্চি একটি জ্যান্ত গাঁজা গাছ ও ১ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার বাশুরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ রাজু (৩০), একই এলাকার আবির তালুকদারের ছেলে মোঃ ফাহিম (২২), কাঠালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সজল (৩০) ও বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার বাসিন্দা হোসেন ব্যাপারীর ছেলে কবির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কিছু মাদক কারবারি যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমেছে। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে আমরা স্বস্তি অনুভব করছি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

কাউখালীত ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার জনমনে সন্তোষ

Update Time : ১০:২৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬